সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে ‘বাংলাদেশ-চীন লোক সংগীত বিনিময় সভা’ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৪৭ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  সংগীত বিভাগ এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ-চীন লোক সংগীত বিনিময়’ শীর্ষক এক সভা আজ ২৮ আগস্ট ২০২৩ সোমবার কলা ভবনের শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকাস্থ চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিষয়ক কাউন্সেলর মি. ইউ লিওয়েন, চীনা মিউজিশিয়ান এসোসিয়েশনের প্রধান মি. হ্যান জিনআন, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই এবং ঢাবি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সামসাদ মর্তূজা বক্তব্য রাখেন। আলোচনা শেষে উভয় দেশের শিল্পীরা নিজস্ব লোক সংগীত পরিবেশন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দু’দেশের সংস্কৃতি সম্পর্কে জানার অসাধারণ সুযোগ তৈরি হয়। তিনি বলেন, লোক সংগীত, বাউল সংগীতসহ এদেশের সংস্কৃতির অনেক পুরনো ঐতিহ্য ও নিজস্বতা রয়েছে।

চীনা সংগীত ও সংস্কৃতিরও স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম আরও সমৃদ্ধ হচ্ছে। দু’দেশের বাণিজ্যিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতে এ ধরণের যৌথ সাংস্কৃতিক কর্মকান্ড ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit