সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

সেই ‘৫০ লাখ টাকার চেক’ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ : সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের একটি ভুয়া চেকের ছবি ছড়িয়ে পড়ে। এ নিয়ে গুঞ্জন উঠে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই চেকের ছবিটি ঘুরপাক খাচ্ছে। 

চেকের ছবির বিষয়ে প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নোংরামির শেষ কোথায়? 

সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা ফখরুল বলেন, এটা নোংরামি ছাড়া আর কিছু নয়। মির্জা ফখরুল বাপের জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করে। আমাকে কেনা সম্ভব নয়। 

তিনি বলেন, বিরোধী রাজনীতিবিদদের চরিত্র হননের এক জঘন্য খেলায় মেতেছে সরকার।

অন্যদিকে চেকের সত্যতার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ডিপিএস হাসান জাহিদ তুষার বলেন, ‘এটি সত্য নয়।’
 

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit