মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

কেশবপুরের বারুইহাটি গ্রামে এতিমের জমি জবর দখলের চেষ্টা ॥ 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১২২ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরের বারুইহাটি গ্রামে এতিমের জমি জবর দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বারুইহাটি গ্রামের এতিম আখিরোন নেছার পক্ষে তাঁর বড় পূত্র আব্দুল আজিজ লিখিত বক্তব্য পাঠকালে বলেন, ২০ নং বারুইহাটি মৌজার ৩২ নং খতিয়ানের ৩০৩০ নং হাল দাগের ৭ শতক জমির মধ্যে ১ দশমিক ৭৫ শতাংশ জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে আমার ছোট খালা করিমননেছা আমার মা আখিরোন নেছার নামে ০৮/০৫/২০২৩ তারিখে দানপত্র রেজিষ্টি করে দেন।

যে সম্পত্তি আমার মা আখিরোন নেছা ভোগ-দখল করে আসছেন। ঐ সম্পত্তিতে আমার মা একটি টিনসেটের ঘর নির্মাণ করেছেন। কিন্তু বারুইহাটি গ্রামের মাষ্টার আব্দুল খালেক হাজী ও তার পূত্র প্রভাষক আব্দুল লতিফ গত ১৪ আগস্ট তারিখ দুপুরে আমার মায়ের ঐ ১ দশমিক ৭৫ শতাংশ জমি জবর দখলের চেষ্টা করে। বাঁধা দেওয়ায় তারা ঐদিন উক্ত জমি দখল করতে না পেরে খুন-জখমসহ বিভিন্ন প্রকার হুমকী-ধামকী দিয়ে চলে যায়। গ্রাম্য শালিশেও তারা হাজির হয় না।

পরবর্তীতে মোটা অংকের অর্থের বিনিময়ে তারা আমাদের নামে আদালত সহ বিভিন্ন দপ্তরে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে হয়নানি করে আসছে। তারা সাংবাদিকদের প্রবাভিত করে দৈনিক যশোর ও দৈনিক কল্যাণ পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায়। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বারুইহাটি গ্রামের মাষ্টার আব্দুল খালেক হাজী ও তার পূত্র প্রভাষক আব্দুল লতিফের হাত থেকে আমার মা আখিরোন নেছার ১ দশমিক ৭৫ শতাংশ জমি রক্ষা করতে প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সংম্মেলনে আখিরোন নেছার সেজ পূত্র মাহাবুর রহমানও উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit