সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

সরকার আন্তর্জাতিকভাবে চারিদিক থেকে বিচ্ছিন্ন : রিজভী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১১২ Time View

ডেস্কনিউজঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নিশিরাতের নির্বাচন নিয়ে একের পর এক গণমাধ্যম এখনো প্রতিবেদন করছেন। কোথাও মুখ দেখানোর জায়গা নেই এই সরকারের।

রোববার দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মৎসজীবী দল এর আয়োজন করে।

রিজভী বলেন, সরকার আন্তর্জাতিকভাবে চারিদিক থেকে বিচ্ছিন্ন। সবাই এই সরকারকে ধিক্কার দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও সিরিজ প্রতিবেদন করছে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচন নিয়ে। নিশিরাতের নির্বাচন নিয়ে তারা এখনো একের পর এক প্রতিবেদন করছেন। কোথাও মুখ দেখানোর জায়গা নেই এই সরকারের।

বিএনপি ক্ষমতায় আসলে একদিনে সব শেষ করে দিবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি ৮১ সালে ক্ষমতায় আসেনি? বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তো আজকের যে অবৈধ প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরেছিলেন। তিনি দেশে ফেরার ১৫ দিন পর স্বাধীনতার ঘোষক নির্বাচিত রাষ্ট্রপতি (জিয়াউর রহমান) তিনি মৃত্যুবরণ করেন। বিপক্ষ দল প্রতিপক্ষকে নির্মূল করার দৃষ্টান্ত তো আপনাদের। সিরাজ শিকদার তো আপনাদের হাতে মারা গেছেন। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হীরুকে তো আপনারা গুম করেছেন। সিরিজ মৃত্যুর মিছিল তো আপনাদের দ্বারা হয়েছে। ৯১, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগের কি ক্ষতি হয়েছে? বরং আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির নির্বাচিত এমপিরা হারিয়ে যায়, ছাত্রনেতারা বিচারবহির্ভূত হত্যার স্বীকার হয়।

কারাগারে দলের নেতাদের মৃত্যুর কথা উল্লেখ করে রিজভী বলেন, আমরা তো দেড় দশক ধরে লাঞ্ছিত। অপমানিত, নির্যাতিত, নিপীড়িত এই মানবদেহ আর কত অত্যাচার সহ্য করবে? কারগারের ভেতরে একের পর এক নেতাকর্মীর মৃত্যু সংবাদ আসছে। পৃথিবীতে যুগে যুগে একদলীয় নিপিড়ক সরকার ক্ষমতায় থাকলে, যারা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করে তাদের নানা ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করে তারা। স্বাভাবিক মৃত্যু হলেও এর পেছনে নানা ধরনের ষড়যন্ত্র থাকে।

খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে তিনি বলেন, সরকারী চক্রান্তের নীলনকশায় তিলে তিলে নি:শেষ করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে তাকে আটক রাখার মধ্য দিয়ে। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে লড়াই করছেন। আমরা তার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আজকে দেশের জন্য, দেশের বঞ্চিত মানুষের জন্য আল্লাহতালা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।

দোয়া মাহফিলে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মোহাম্মাদ নেছারুল হক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ অংশগ্রহণ করেন।

নাহিদা/২৭.০৮.২০২৩/ সন্ধ্যা ৬.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit