শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

শ্রীমঙ্গলে ইডাফ মানবাধিকার সংস্থার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত 

আমিনুর রশীদ চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১১৩ Time View
আমিনুর রশীদ চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি : জাতীয় মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন-ইডাফ (গভ. রেজি. এস-৭৫১৫)’র শ্রীমঙ্গল উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান ২০২৩ শুক্রবার (২৫ আগস্ট) সন্ধা ৭টায় কলেজ রোডস্থ ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) এর শ্রীমঙ্গল উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি সভাপতি সাইদুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও শ্রীমঙ্গল পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মীর এম এ সালাম। 

বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, লেখক কলামিস্ট ইসমাইল মাহমুদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জহর তরফদার এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মসুদ আহমদ। অনুষ্ঠানে অতিথিরা কমিটির সকল সদস্যদের হাতে পরিচয়পত্র ও অভিনন্দন চিঠি তুলে দেন। প্রসঙ্গত, গত ১৯ আগস্ট ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ)’র চেয়ারম্যান নাসরিন আক্তার ও ভাইস চেয়ারম্যান আল মুরাদ স্বাক্ষরিত কেন্দ্রীয় সংগঠনের প্যাডে প্রেরিত এক চিঠিতে শ্রীমঙ্গল উপজেলা শাখার ৩৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি (২০২৩-২০২৬) এর অনুমোদন প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ভুবন সিংহ, মোঃ মকবুল হোসেন, কেসব বারই, পারভেজ আহমেদ, মোঃ আকরামুল হক সোহাগ, ফুয়াদ হোসেন চৌধুরী সাজিম, যুগ্ন সাধারণ সম্পাদক বিকাশ দাশ জনি, মোঃ শিবলু আহমেদ নোমান,  মোঃ জয়নাল আবেদীন, মোঃ মোনায়েম ভূঁইয়া, রুবেল মিয়া , মোঃ মাহমুদুল হাসান সুমন,  সাংগঠনিক সম্পাদক মোঃ মসুদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, আজিদ মিয়া, মোঃ ইমরান হোসেন, সজীব দেবনাথ, অর্থবিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক মোঃ এখলাছ মিয়া, দপ্তর সম্পাদক মোঃ সুলতান আহমেদ উজ্জল, আইন বিষয়ক সম্পাদক মোঃ রাহিন মিয়া, তদন্ত বিষয়ক সম্পাদক মোঃ সাকেদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা সুইটি, ত্রাণ বিষয়ক সম্পাদক সেলিম আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শ্রী রাজিব রাম গৌড়, শিক্ষা বিষয়ক সম্পাদক  পরিতোষ তাঁতী ,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাবেদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনোজ চন্দ্র তাঁতী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম, কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজুর রহমান, আছলম মিয়া, কার্যনির্বাহী সদস্য শুভ পাল, মোঃ শাহিনুর রহমান এবং সাজু চাষা।

অতিথিরা বক্তব্যে সংগঠনের মাধ্যমে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা ও একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি ইডাফ মানবাধিকার সংস্থার নতুন কমিটির মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলায় মানবাধিকার উন্নয়ন ও রক্ষায় আরও বলিষ্ট ভূমিকা রাখবে বলে বক্তারা প্রত্যাশা করেন।

কিউএনবি/অনিমা/২৫ অগাস্ট ২০২৩,/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit