রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

হঠাৎ মধ্যরাতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৯৬ Time View

বরিশালের গৌরনদীতে গ্রিনলাইন পরিবহণের একটি চলন্ত যাত্রীবাহী এসি বাস অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে।বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ১২-১৪ জন যাত্রী নিয়ে গ্রিনলাইন পরিবহণের একটি যাত্রীবহী এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯৯৫১) বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে বাসটি রাত ১২টার দিকে গৌরনদীর তাঁরাকুপি এলাকা অতিক্রমকালে ২-৩ পথচারী বাসের পেছনে আগুন জ্বলতে দেখে চিৎকার দিয়ে বাসটি থামাতে বলেন। 

চালক বাসটি থামালে তাৎক্ষণিক যাত্রীরা তাড়াহুড়া করে বাস থেকে নেমে পড়েন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাসের ভেতরে সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ফায়ার স্টেশনের ফায়ারকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে বাসটির ইঞ্জিন, পেছনের দুটি চাকার টায়ার ও সব সিটসহ বাসের ভেতরের সব পুড়ে গেছে। এতে বাসের কোনো যাত্রী আহত হয়নি।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা নয়। বাসটি চলন্ত অবস্থায় এসি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৩,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit