সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

জবিতে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা ঘোষণা করা হয়েছে। ২৫ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর অনলাইনে ফি জমা এবং ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হতে নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে ভর্তিকৃত ও মাইগ্রেশনের মাধ্যমে গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের আগামী ২৫ আগস্ট দুপুর ১২টা থেকে ২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে প্রাথমিক ভর্তি ফি বাবদ ইতিপূর্বে জমাকৃত পাঁচ হাজার টাকা বাদ দিয়ে বাকি (চূড়ান্ত) ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে। 

চূড়ান্ত ভর্তি হতে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য পরিশোধ করতে হবে ৭ হাজার ৪০০ টাকা এবং বিজনেস স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ্ভুক্ত বিভাগসমূহে চূড়ান্ত ভর্তির জন্য ৫ হাজার ৪০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। এ ছাড়া আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি সংশ্লিষ্ট বিভাগে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বিভাগ থেকে কাগজপত্র জমাদানের স্লিপ নিয়ে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তির জন্য চূড়ান্ত ভর্তি ফি জমাদানের রশিদ, প্রাথমিক ভর্তি নিশ্চিতকরণ বাবদ প্রদত্ত মূল নম্বরপত্র জমাদান স্লিপের ফটোকপি, গুচ্ছের ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম ও চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে সংশ্লিষ্ট বিভাগে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd/) তে পাওয়া যাবে।

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৩,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit