বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

নরসিংদীতে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২১৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে দিনদুপুরে ছিনতাই হওয়ার একদিন পর ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও আংশিক টাকা উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে সদর থানায় এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ এই তথ্য জানান।

এর আগে গতকাল বুধবার দুপুরে নরসিংদী শহরের বড় বাজারের কালিমন্দির এলাকায় আব্দুর রহমান সরকার নামের এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো- শহরের দত্তপাড়া এলাকার সজিব ওরফে টিভি সজিব (৩২), একই এলাকার রাব্বি সরকার (৩০), কনক মিয়া (৪০), আসাদুজ্জামান ওরফে আবু সুমন (৩৬), ইব্রাহিম ওরফে ইদু (২৪) ও সদর থানার চম্পকনগর এলাকার নূরুল ইসলাম (২৯)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে নরসিংদী বাজারের কালিমন্দির রাস্তায় সদর উপজেলার খোদাদিলা এলাকার বাসিন্দা আব্দুর রহমান সরকার নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা, চেইন, চুড়িসহ ১০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে পালিয়ে যায় ৭ জনের একদল ছিনতাইকারী।

এ ঘটনার পর সদর থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৬ জনকে গ্রেপ্তার করলে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে ধারালো ছুরিসহ ছিনতাইয়ের ৯০ হাজার ৫০০ টাকা ও ৫ ভরি ১১ আনা ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৩,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit