শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

নরসিংদীর আমদিয়ায় জাতীয় শোক দিবস পালিত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩৭৮ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ আগস্ট) বৃহস্পতিবার আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ্ ইবনে রহিজ মিঠু এর সভাপতিত্বে পাকুরিয়া বাজারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী – ২ এর সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।  প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খাঁন পোটন। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার মেয়র, আল মুজাহিদ হোসেন তুষার, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ্, ভুইয়ম স্কুল এন্ড কলেজের সভাপতি ইশতিয়াক হোসেন শওকত, আব্দুল হাই মাস্টার, এ ছাড়া আরো উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হেলালউদ্দিন, তোফাজ্জল হোসেন, দেলোয়ার হোসেন, পারভীন বেগমসহ ইউনিয়ন আওয়ামিলীগের বিভিন্ন নেতাকর্মীরা। অনুষ্ঠান আলোচনা ও দোয়া শেষে প্রায়  দুই হাজার সাধারণ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit