মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

চৌগাছায় ধান ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

এম,এ, রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩২৭ Time View

এম,এ, রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ধান ক্ষেত থেকে শরিফুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকালে উপজেলার চাঁদপাড়া গ্রামের চুড়াগাড়ির মাঠ নিজ ধান ক্ষেত থেকেমরাদেহ উদ্ধার করা হয়। শরিফুল ইসলাম চাঁদাপাড়া গ্রামের মৃত মুজিবর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

মৃত শরিফুল ইসলামের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য আবু সালাম জানান, বুধবার সকালে শরিফুল ইসলাম অন্যেরক্ষেতে শ্রমিকের কাজে যান। কাজ থেকে ফিরে দুপুরে আবারও নিজের ক্ষেতে কাজ করতে মাঠে যান। এর পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এদিন গভির রাত পর্যন্ত গ্রাম এলাকায় অনেক খোঁজাখোঁজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহ¯পতিবার সকালে গ্রামের পথচারিরা চুড়াগাড়ি মাঠে তার নিজ ধান ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তারা স্বজনদের খবর দেন। খবর পেয়ে স্বজনরাস্থনীয়দের সহযোগীতায় তার মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন।

ইউপি সদস্য আবু সালাম আরো জানান, বুধবার সারাদিন প্রচন্ড বৃষ্টি হয়েছে সে সাথে বজ্রপাত। এলাকা বাসীর ধারনা দুপুরের পরে কোনো এক সময় বজ্রপাতে তার মৃত্যু হতে পারে। চৌগাছা থানার ডিউটি আফিসার এসআই শফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit