শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

দত্তহাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি ও ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ

 শান্তা ইসলাম,নেত্রকোণা জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩৫৮ Time View

শান্তা ইসলাম,নেত্রকোণা জেলা প্রতিনিধি : নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, বি, এম শাহজাহান কবির (সাজুর) বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি ও ছাত্রীকে শ্লীলতাহানী অভিযোগ করেছেন ছাত্র ছাত্রীর অভিভাবকগণ। জেলা শিক্ষা অফিসার আব্দুল গফুর বিষয়টি তদন্ত করেন। তদন্তকালীন সময়ে তিনি প্রধান শিক্ষক কতৃক কৃত অনিয়ম ও দূর্নীতির প্রমাণ পান। স্কুলের ডায়েরীর মূল্য অনেক কম হওয়া স্বত্বেও প্রত্যেক ছাত্র ছাত্রীর নিকট হইতে রশিদ বিহীন ২০০/- টাকা করে প্রতিটি ডায়েরীর মূল্য আদায় করিয়া আত্মসাৎ করেন। কিন্তু তদন্তকালে জেলা শিক্ষা অফিসারের নিকট ধরা পড়িলে তাৎক্ষনিক বিগত ৩০/০৭/২০২৩ খ্রিঃ তারিখে ১,৪৮,৪৫৩/- (এক লক্ষ আটচল্লিশ হাজার চারশত তিপান্ন) টাকা ব্যাংকে জমা করেন।

তাছাড়া প্রধান শিক্ষক তার অফিস কক্ষ সু-সজ্জিত করার জন্য ১৯,৫০,০০০/- (উনিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ব্যয় দেখিয়েছেন যাহা চরম অনিয়ম ও দূর্নীতির সামিল। জেলা শিক্ষা অফিসার তার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন যে, প্রধান শিক্ষক এ, বি, এম শাহজাহান কবির (সাজু) পি,পি আর ২০০৮ এর বিধিমালা লঙ্গন করে তার অফিস কক্ষ সু-সজ্জিত করার জন্য বিধি বহিভূত ভাবে অনিয়মের মাধ্যমে টাকা খরচ করেছেন বিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক নেত্রকোণার নিকট প্রতিবেদন দাখিল করেন। অপরদিকে দশম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানী করায় নেত্রকোণা পৌরসভাধীন কাটলী গ্রামের মোঃ জিলু মিয়া (ছাত্রীর পিতা) নেত্রকোণা মডেল থানায় প্রধান শিক্ষক এ, বি, এম শাহজাহান কবির (সাজু) ও সহকারী শিক্ষক মোঃ জুবায়েদ হোসেনের বিরুদ্ধে এক অভিযোগ দায়ের করেন।

ঘটনার বিবরণে বলা হয় গত ২০/০৭/২০২৩ খ্রিঃ, রোজ- বৃহস্পতিবার বিকাল ০৫:০০ ঘটিকার সময় বিদ্যালয়ের অফিসে কক্ষে সহকারী শিক্ষক মোঃ জুবায়েদ হোসেন উক্ত ছাত্রীর উড়না ধরে টানা হেচড়া করেন এবং ভয় দেখিয়ে দুটি রশিদ বই এবং কয়েকটি সাদা কাগজে ঐ ছাত্রীর স্বাক্ষর নেয় ও প্রধান শিক্ষক ছাত্রীকে ঘটনা প্রকাশ না করার জন্য বলে, প্রকাশ করিলে ক্ষতি হইবে বলিয়া হুমকী দেয়।এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এই অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit