শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

জাতীয় শোক দিবস উপলক্ষে জামালগঞ্জ শোক সভা ও দোয়া মাহফিল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৫৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার বলেছেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ বাঙালি জাতি কখনও শোধ করতে পারবে না। বঙ্গবন্ধুকে হত্যার পেছনে একটাই উদ্দেশ্য ছিল এদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানানো। বঙ্গবন্ধুকে হত্যা নয় এটি রাষ্ট্র, সংবিধানকে হত্যা। তিনি আরো বলেন, জাতির পিতার আদর্শে সোনার বাংলা গড়ে তুলতে পারলে সেটিই হবে বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা।

পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু এগিয়ে নিতে যেভাবে কাজ করছিলেন তা অনেকের সহ্য হয়নি। বঙ্গবন্ধু নিজে জানতেন তাকে হত্যা করা হতে পারে তবুও তিনি দমে যাননি। কারণ, তিনি বিশ্বাস করেননি এ দেশের মানুষ তাকে হত্যা করবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকলে দেশ ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা লালন করার আহবান জানান তিনি।

তিনি মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে বেহেলী বাজারে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বেহেলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু নির্মান্য কান্তি রায়ের সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কাজল কান্তি তালুকদারের পরিচালনায় উপস্থিতি ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সদস্য এডভোকেট আব্দুল খালিক, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি জাবেদ জাহাঙ্গীর, জামালগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল, জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ জয়, সিলেট মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট রুকন মিয়া, তাহিরপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, বেহেলী ইউপি সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এমরুল কয়েস, সাধারণ সম্পাদক হীরামন মানিক, পূজা উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক অনুপম সরকার, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আবু তাহের মিজবাহ।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৩,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit