সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

আ.লীগ মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন সময়ে আমরা বাস করছি। এ রকম ভয়াবহ অবস্থা আমরা কখনো কল্পনাও করিনি। যে একটা প্রতারণার মধ্যে দিয়ে একটি রাষ্ট্র চলছে। শুধু প্রতারণার কথা শুনিনি, প্রতিটি মুহূর্তে প্রতারণা চলছে।

আজ মঙ্গলবার দুপুরে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টি চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমদ-এর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনাসভার আয়োজন করা হয়। এ সভায় সভাপতিত্বে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও সঞ্চালনায় ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন।

গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সেই সময়ে আমরা সবাই সংগ্রামের মাঠে লড়াই করেছি। সেই সময় কাজী জাফর আহমেদ ঘোষণা দিলেন, ‘আমি গণতন্ত্রের পক্ষে আছি। গণতন্ত্রের পক্ষে আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়তে চাই’। তিনি ছিলেন, কিন্তু বেশিদিন থাকতে পারেননি। চরম দুর্ভাগ্য আমাদের ও এ জাতির চরম সংকট মুহূর্ত সময়ে আমরা তাকে পাচ্ছি না। কিন্তু আমরা তার আদর্শকে পাই, কাজগুলোকে পাই।

তিনি বলেন, আওয়ামী লীগ ভয়ঙ্করভাবে মানুষের সমস্ত অধিকারগুলো কেড়ে নিয়ে, সমস্ত গণতন্ত্র প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়ে এক ব্যক্তি ও একটি দলের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করছে। আশার কথা জানিয়ে ফখরুল বলেন, মানুষ কিন্তু প্রতিবাদ করছে। মানুষ জেগে উঠছে। আপনার অবশ্যই লক্ষ করেছেন, ইতিমধ্যে ২২ জন যুবক রাজপথে লড়াই করে জীবন দিয়েছে। আজকে সবাই এগিয়ে আসছে। আমরা যারা গণতন্ত্রের পক্ষে আছি সবাই একত্রিত হচ্ছি, হয়েছি। যুগপৎ আন্দোলনের বাইরে যে দলগুলো আছে, আমরা সকলেই একমত। এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না।

মির্জা ফখরুল বলেন, আমি আবেদন জানাই তরুণদের কাছে, যারা যুবক আছেন তাদের কাছে। কাজী জাফর চলে গেছেন। এখানে আমিসহ যত বয়স্ক মানুষ আছি আমাদের সময় কিন্তু শেষ হয়ে আসছে। আমরা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করছি। কাজী জাফর কিন্তু লড়াই করে গেছেন। সে লড়াই কিন্তু ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, লড়াই কিন্তু এ দেশ ও মানুষের জন্যে ‍

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit