মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ঢাকায় বিএনপির বিক্ষোভ মঙ্গলবার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্কনিউজঃ দলের নেতাকর্মীদের গ্ৰেফতারের প্রতিবাদে মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

রোববার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

তিনি বলেন, আজ সারাদেশে ভীতি সঞ্চার করা হচ্ছে। কেউ কথা বলতে পারবে না। সবাই ভয়ে আছে। এসব কারণে মানুষের মধ্যে আজ হতাশা বিরাজ করছে। আমরা কোন সমাজে আছি, সব অধিকার থেকে আমরা বঞ্চিত। তাদের বানানো সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন করতে হবে। দেশটা কি মগেরমুলুকে পরিণত হয়েছে? সরকারকে পদত্যাগ করতেই হবে। এর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিএনপির অধিকাংশ নেতারা জামিনে থাকা সত্ত্বেও তাদের আটক করা হচ্ছে। বিএনপি কি নিষিদ্ধ দল? আওয়ামী লীগ ক্যাসিনো যুবলীগের মাধ্যমে বিএনপিকে দমন করতে চেয়েছিল। তাদের সোনার ছেলেরা সারাদেশে সন্ত্রাস সৃষ্টি করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, আ ন ম সাইফুল ইসলাম, সিকান্দার কাদের, হাজী মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পাপ্পা সিকদার, ছাত্রদল দক্ষিণের সদস্যসচিব নিয়াজ মাহমুদ নিলয়, শ্রমিক দল দক্ষিণের আউয়াল আকন্দ প্রমুখ।

কিউএনবি/বিপুল /২০.০৮.২০২৩/ সন্ধ্যা ৭.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit