রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ছেলের ঋণে মায়ের বাড়ি দখলের অভিযোগ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শরীয়তপুরে যুবদল নেতা সহ ৪ জনকে কারাদন্ড প্রদান বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে॥ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামী গ্রেফতার

নারী কিসে আটকায়, নিপুণের স্মার্ট উক্তি ভাইরাল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৩১ Time View

বিনোদন ডেস্ক : `নারী আসলে কিসে আটকায়— এমন একটি প্রশ্ন বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সবার উৎকণ্ঠা যেন এই একটি বিষয় নিয়েই যে, পৃথিবীর ধনী, ক্ষমতাধর, সুদর্শন কিংবা সুকণ্ঠি পুরুষেরা যখন তাদের সঙ্গীদের ভালোবাসায় সংসার জীবনে আটকে রাখতে পারছেন না। সাধারণ মানুষের পাশাপাশি বিষয়টি নিয়ে আলোচনা ও তর্কে যোগ দিয়েছেন বিনোদন জগতের তারকারাও। 

‘কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্ষমতা, বিশ্বের সেরা ধনী বিল গেটসের অর্থ, ফুটবলার হাকিমির জনপ্রিয়তা, প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরীদির ভালোবাসা, সংগীতশিল্পী জনপ্রিয় তাহসানের কণ্ঠ কিংবা বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের স্মার্টনেস— কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। এদের প্রত্যেক্যের সঙ্গে তাদের জীবন সঙ্গিনীদের বিচ্ছেদ ঘটেছে। তা হলে ‘নারী কিসে আটকায়— এ প্রশ্নের সূত্রপাত হয়েছে কিছু দিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা থেকে। 

সম্প্রতি বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরি। দুজনের সম্মতিতেই ১৮ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন তারা। এ ঘোষণার পর থেকে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। বিষয়টি নিয়ে কেউ করছেন ইতিবাচক মন্তব্য,

কেউবা নেতিবাচক। কেউ ঠাট্টায় উড়িয়ে দিচ্ছেন, কেউবা হচ্ছেন বিরক্ত। নেটিজেনের সঙ্গে এ প্রসঙ্গে যোগ দিয়েছেন তারকারাও।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার এ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, নারী আসলে আটকায় ভালোবাসায়, নারী আটকায় সম্মানে, নারী আটকায় আত্মমর্যাদায়। এগুলোতে আঘাত আনলে তখন সেখান থেকে নারী অবশ্যই বিমুখ হবে। এগুলো যখন আপনি দেবেন, তখন একটা নারী অবশ্যই সেখানে থাকবে।

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit