রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ছেলের ঋণে মায়ের বাড়ি দখলের অভিযোগ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শরীয়তপুরে যুবদল নেতা সহ ৪ জনকে কারাদন্ড প্রদান বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে॥ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামী গ্রেফতার

আমি হাসপাতালে, রাজ কোথায় জানি না: পরীমনি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনিকে রেখে গত ২০ মে নিজের সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান শরীফুল রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।

শুধু তাই নয়, কয়েকমাস থেকে রাজ-পরীর ভালো সম্পর্ক যাচ্ছে না। সম্পর্ক যেন বর্ষার মেঘ- ‘এই রোদ এই বৃষ্টি’। তারপরও মান-অভিমান ভুলে দুদিন আগে একত্রিত হন তারা। ভক্তরাও এতে খুশি হয়েছিলেন। কিন্তু বিধিবাম! একদিন পার হতেই জানা গেল একসঙ্গে থাকছেন না এই দম্পতি। 

এদিকে শুক্রবার রাতে রাজের রক্তাক্ত একটি ছবি আসে গণমাধ্যমে। ছবিতে রাজের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। রক্ত জমাট বেধে আছে। তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তবে কোথায় কীভাবে কখন রাজের মাথায় এই ক্ষত হয়েছে তা জানা যায়নি। 

এ বিষয় রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেন, রাজ কোথায় আমি জানি না। আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না। 

এ দিকে হাসপাতাল সূত্র জানায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শরিফুল রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে। তবে বর্তমানে তিনি হাসপাতালে নেই। 

পরীমনি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করে টিএম ফিল্মস। সেখানেই সন্তানকে নিয়ে হাজির হন রাজ-পরী। ফেইসবুক পেজে পরীমনি-শরিফুল রাজের সে সময়ের কয়েকটি ছবি প্রকাশ করেন তাপস। সেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমনিকে। 
অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরী। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটেন দুজন। 

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৩,/দুপুর ২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit