শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম

সাত নবজাতককে হত্যা, ব্রিটিশ নার্স দোষী সাবস্ত্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের এক সেবিকাকে সাত নবজাতককে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। শুক্রবার তাকে দোষী সাবস্ত্য করেছে আদালত। নিজেই এক নোটে ওই নার্স লিখেছিলেন, ‘আমি শয়তান।’

ওই নার্স উত্তরপূর্ব ইংল্যান্ডের একটি হাসপাতালের নবজাতক ইউনিটে কাজ করতেন। তিনি আরো ছয় শিশুকে হত্যার চেষ্টা করেছিলেন। 

লাকি লেটবি নামের ওই সেবিকার বয়স ৩৩ বছর। তিনি পাঁচটি শিশু পুত্র ও একটি মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত হয়েছেন। রাতের শিফটে কাজ করার সময় ২০১৫-২০১৬ সালের মধ্যে তিনি এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান। 

দশ মাস বিচার কার্য চলার পর ম্যানচেস্টার কোর্ট তাকে দোষী সাবস্ত্য করে। জানা যায়, ইনসুলিন কিংবা বাতাস প্রয়োগ ছাড়াও জোর করে দুধ খাওয়ানোর মতো নানা উপায়ে ওইসব শিশুদের হত্যা করেন লাকি। 

তিনি নিজেই একটি নোটে লিখেছেন, ‘আমি তাদের হত্যা করি কারণ আমি তাদের যত্ন করার মতো ভালো কেউ নই।’ ‘আমি ভয়ংকর শয়তান একজন।’ ‘আমি শয়তান, আমি এটা করেছি।’

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৩,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit