শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

খাগড়াছড়ি  পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার…. মুক্তা ধর।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৫৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল  প্রতিনিধি : খাগড়াছড়ি  পুলিশ লাইন্স স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)  খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুল পরিদর্শনকালে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। 

খাগড়াছড়ি  পুলিশ লাইন্স স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুল পরিদর্শনকালে  উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে, তোমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম শক্তি।

তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধূলা ও ধর্মীয় কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রাখতে আহবান জানান।জানিয়ে তিনি আরো বলেন,  বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং দেশ প্রেমে বলিয়ান হয়ে স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে তৈরী করে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

পুলিশ সুপার অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে শ্রেণিকক্ষে শিক্ষকদের নিয়মিত সুষ্ঠু, আধুনিক ও পদ্ধতিগত পাঠদান করতে অনুরোধ করেন। প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে তিনি শিক্ষকদের সাথে আলোচনা করেন। এ সময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মাহমুদা বেগম সহ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit