শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

ডেঙ্গু ঝুঁকি কমায় যে ৫ খাবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৫০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ডেঙ্গুর দাপট ক্রমশ বাড়ছে। প্রতি বছরই বর্ষাকালের এই সময়টায় ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েডের বাড়বাড়ন্ত হয়। তবে এ বছর যেন ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি। ছোট থেকে বড়— ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। ফলে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

জ্বর হলে ফেলে না রাখাই ভালো। সাধারণ ইনফ্লুয়েঞ্জা হলে জ্বর, মাথাব্যথাসহ শরীর জুড়ে ব্যথার প্রবণতা থাকে। ডেঙ্গুও তার ব্যতিক্রম নয়। তবে ডেঙ্গুর ক্ষেত্রে উপসর্গগুলো অনেক বেশি সক্রিয় হয়। মশাবাহিত রোগ হলেও ডেঙ্গু আটকাতে শরীরে চাই প্রতিরোধ ক্ষমতা। তার জন্য খাবার নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। যাতে ডেঙ্গু হলেও দ্রুত সেরে ওঠা যায়।

ভিটামিন সি সমৃদ্ধ খাবার

রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ভিটামিন সি’র জুড়ি মেলা ভার। সারা বছরই সুস্থ থাকতে ভিটামিন সি খেতে হবে বেশি করে। টকজাতীয় বিভিন্ন ফলে ভিটামিন সি রয়েছে ভরপুর পরিমাণে। স্ট্রবেরি, কিউয়ি, বেল পেপার, লেবু, আঙুরে এই ভিটামিন রয়েছে। এই ভিটামিন রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা জোগানোর পাশাপাশি প্রদাহজনিত সমস্যাও দূর করে।

রসুন

সকালে খালি পেটে এক কোয়া রসুনও খেতে পারেন। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরা এই আনাজের অনেক গুণ রয়েছে। খালি পেটে এক কোয়া রসুন খেলে প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ডেঙ্গুর সঙ্গে লড়াই করার পাশাপাশি কিছু ভাইরাস ও সংক্রমণজনিত অসুখ— যেমন ব্রংকাইটিস, নিউমোনিয়া, হাঁপানি প্রতিরোধে রসুন খুব উপকারী।

পর্যাপ্ত প্রোটিন

শরীর গড়তে গেলে প্রোটিন ছাড়া চলবে না। খাবার পাতে উদ্ভিজ্জ বা প্রাণীজ, যে কোনও রকমের প্রোটিন রাখুন রোজ। মাছ, মাংস, সয়াবিন, মসুর ডাল, ডিম এ সব থেকে পাওয়া পুষ্টিগুণ শরীরকে ভেতর থেকে মজবুত করবে।

তেতো খাবার

বর্ষার মৌসুমে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রতি দিন খাবারের পাতে রাখুন তেতো। নিমপাতা, উচ্ছের মতো খাবার বেশি করে খান। এসবের অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীর চাঙ্গা রাখে। প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

লবঙ্গ-দারচিনি-কাঁচা হলুদ

রান্নায় লবঙ্গ ও দারচিনি বেশি করে ব্যবহার করুন। এই সব মশলার অ্যান্টি-অক্সিড্যান্ট গুণ শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। এই মশলা দিয়ে চা করেও খেতে পারেন। প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সকালে খালি পেটে কাঁচা হলুদ খান।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit