সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবি শিক্ষক সমিতির বিবৃতিতে বিএনপিপন্থী শিক্ষকদের প্রতিবাদ

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৩০ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : গত ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রসঙ্গে যেসব বক্তব্য প্রদান এবং ১৬ আগস্ট শিক্ষক সমিতির বিবৃতিতে যে প্রস্তাবনা (৩ নং প্রস্তাব) দিয়েছে, তার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।আজ ১৭ আগস্ট (২০২৩) খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, যুগ্ন আহবায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান এবং যুগ্ন আহবায়ক অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান।

তাঁরা জানান “শিক্ষক সমিতির এ বক্তব্য ও প্রস্তাবনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অগ্রহণযোগ্য। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা উদ্বেগের সাথে লক্ষ করছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক সমিতি প্রায়শই এমন সব বিষয়ে বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন যা সমিতির ঐতিহ্য ও সুনামের সাথে সাঞ্জস্যপূর্ণ নয়। সরকার ও সরকার দলের কর্মকান্ডের সমর্থনে সমিতি সাম্প্রতিক কালে এমন কিছু বিবৃতি দিয়েছে, যেগুলোর সাথে কেবল আমরাই একমত হতে পারিনি, গোটা জাতির কাছেও এগুলো সমালোচিত ও নিন্দিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে সমিতির বক্তব্য ও প্রস্তাবনাটিও অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা মনে করি। 

আমরা স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে, শহীদ জিয়া সম্পর্কিত সমিতির এ বক্তব্যের সাথে আমরা একমত নই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হয়েছে। এই হত্যা মামলার চার্জশিট বা বিচারের রায়ে কোথাও জিয়াউর রহমানের নামোল্লেখ নেই। উল্লেখ্য যে, বর্তমান অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপরাজনৈতিক কৌশল হিসেবে জিয়া পরিবার ও বিএনপিকে হেনস্থা করার জন্য নানাভাবে অপচেষ্টা করে যাচ্ছে। এ অশুভ তৎপরতার অংশ হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুজিব হত্যার সাথে জড়ানোর যে অপচেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বক্তব্য ও প্রস্তাবনা তারই অংশ বলে আমরা মনে করি। 

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এ অপপ্রয়াস সফল হবে না। এ ধরনের সংকীর্ণ রাজনৈতিক দলীয় অপচেষ্টার সাথে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে না জড়ানোর জন্য আমরা সমিতির নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রসঙ্গে নিন্দনীয় বক্তব্য এবং প্রস্তাবনা প্রত্যাহারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit