বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

আটোয়ারীতে নবম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১০৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে মোছাঃ শাবনুর আক্তার (১৫) নামে এক নবম শ্রেণীর শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার তোড়িয়া ইউনিয়নের মধ্য কাটালী গ্রামের মোঃ হাফিজুল ইসলামের মেয়ে এবং তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। পরিবার সূত্রে জানাযায়, গত ১৫ আগষ্ট পাশর্^বর্তী নদীডাঙ্গী এলাকায় শাবনুর তার ফুপুর বাড়ি মেহমান খেতে যায়। সেখানে একদিন অবস্থান করে সে। পরের দিন অর্থাৎ ১৬ আগষ্ট দুপুরে পরিধেয় জামাকাপড় নিতে তার ফুপা রফিকুল ইসলামের মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে আসে। এসময় ফুপা তাকে বাড়ির গেইটের সামনে নামিয়ে দিয়ে বাইরে শাবনুরের ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। কাকতালীয়ভাবে সেসময় তাদের বাড়িতে কেউ ছিলনা। দীর্ঘ সময় অপেক্ষার পর শাবনুর ফিরে না আসায় রফিকুল ইসলাম বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং দেখেন সে বিষপান করেছে। পরে তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঠাকুরগাঁও সদও আধুনিক হাসপাতালে প্রেরন করেন। সেখানে ১৭ আগষ্ট ভোর ৩ টায় শাবনুর মারা যায়। এবিষয়ে আটোয়ারী থানার ওসি মোঃ সোহেল রানা জানান, আমরা মেয়েটির আত্মহত্যার খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit