রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ছেলের ঋণে মায়ের বাড়ি দখলের অভিযোগ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শরীয়তপুরে যুবদল নেতা সহ ৪ জনকে কারাদন্ড প্রদান বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে॥ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামী গ্রেফতার

এশিয়া কাপে আক্রমণাত্মক খেলবেন বাবররা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি আসার পর থেকে নতুন নতুন রূপে হাজির হচ্ছে ক্রিকেট। খেলোয়াড়দের ব্যাটিং-বোলিংয়ের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। টেস্ট ক্রিকেটও এখন শম্বুক গতিতে চলে না। দেশে দেশে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। আন্তর্জাতিক, ঘরোয়া ও বিদেশি লিগ মিলিয়ে এখন ক্রিকেটারদের দম ফেলারও ফুরসত নেই। 

টেস্ট খেলুড়ে দেশগুলো তিন ফরম্যাটে নিজেদের মানিয়ে নিতে নতুন নতুন কৌশল অবলম্বন করেছে। পাকিস্তানি প্রধান কোচ গ্রান্ট ব্রাডবার্ন জানিয়েছেন, নতুন আক্রমণাত্মক লুক নিয়ে হাজির হবে তার দল। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে সেই আক্রমণাত্মক মানসিকতা দেখিয়েছে পাকিস্তান। 

তিনি আরও জানিয়েছেন, লাহোর ও করাচিতে গত কয়েক সপ্তাহ ধরে আক্রমণাত্মক দক্ষতার ওপর জোর দিচ্ছেন তার শিষ্যরা।আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ ও এশিয়া কাপেও সেটির বাস্তবায়ন দেখাতে চায় তারা। 

ব্রাডবার্ন বলেছেন, ‘আমরা নেটে দক্ষতা দেখানোর জন্য অনুশীলন করছি না। আমরা সেই দক্ষতা ম্যাচেই দেখাতে চাই এবং এটা কোচ থেকে খেলোয়াড়দের প্রতি অনুরোধ নয়। এটা তাদের জন্যই দরকার, কারণ বৈশ্বিকভাবে খেলাটি ছড়িয়ে পড়ছে। আমরা ক্রিকেট জয়ের জন্য খেলতে চাই।’

এশিয়া কাপের আগে বাবর আজমরা শ্রীলংকায় ২২, ২৪ ও ২৬ আগস্ট তিনটি ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ৩০ আগস্ট মুলতানে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান।

 

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭ :০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit