বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

দেশে একদলীয় শাসনব্যবস্থা তৈরি হয়েছে: জিএম কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৪৭ Time View

ডেস্কনিউজঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে একদলীয় শাসনব্যবস্থা তৈরি হয়েছে। দেশটাকে তারা (আ.লীগ) পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলেছে। সাধারণ মানুষ বৈষম্যর শিকার হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশে এক ধরনের বৈষম্য চলছে। প্রশাসন শাসকগোষ্ঠীর লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। বৈষম্য তৈরি করে দেশকে শাসন এবং শোষণ করছে শাসক শ্রেণি।

তিনি বলেন, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের মূল চেতনাকে ধ্বংস করা হচ্ছে, যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার নামে করা হচ্ছে। মানুষের স্বাভাবিক অধিকার খর্ব করা হচ্ছে। মানুষের রাজনৈতিক অধিকার নেই।

জাপা চেয়ারম্যান বলেন, সারাদেশে গোয়েন্দা নিয়োগের মাধ্যমে দেশের সবাইকে নজরদারিতে রাখা হয়েছে। স্মার্ট বাংলাদেশের মাধ্যমে দেশ জেলখানায় পরিণত হচ্ছে। দেশে শান্তি নিয়ে আসতে অবাধ, সুষ্ঠু নির্বাচন দরকার।

ক্ষমতাসীন সরকার ইতিহাস বিকৃত করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, সেই সঙ্গে সংস্কৃতি নস্যাৎ করেছে। সরকারের লোকজন লাভের জন্য পরিবেশ নষ্ট করছে।

কিউএনবি/ নাহিদা /১৭.০৮.২০২৩/ বিকাল ৪.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit