শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

ভারতের ‘টয়লেট ম্যান’ খ্যাত বিন্দেশ্বর পাঠক মারা গেছেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লিতে নিজ প্রতিষ্ঠান সুলভ ইন্টারন্যাশনালের কেন্দ্রীয় অফিসে পতাকা উত্তোলনের সময় অসুস্থতা বোধ করেন তিনি। এরপর তাকে এইমসে ভর্তি করা হয়। এরপর তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় মোদি লেখেন, ‘ ড. বিন্দেশ্বর পাঠকজির প্রয়াণ আমাদের দেশের জন্য এক বড় ক্ষতি। তিনি একটি পরিচ্ছন্ন ভারত গড়ার লক্ষ্যে কাজ করেছিলেন। তিনি স্বচ্ছ ভারত মিশনে বিশাল সহায়তা করেন। `আমাদের বিভিন্ন কথোপকথনের সময়, স্বচ্ছ্বতার প্রতি তার আবেগ সর্বদা দৃশ্যমান ছিল। তার কাজ বেশ কিছু মানুষকে অনুপ্রাণিত করবে। এই কঠিন সময়ে তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’
  
বিন্দেশ্বর পাঠকের জন্ম বিহারে। রাজ্যের বৈশালি জেলার রামপুরের বাঘেল গ্রামের সন্তান। আজ ভারতের রাস্তাঘাট, রেলস্টেশন বা বাস টার্মিনালে ‘সুলভ শৌচালয়’ নামে যে পাবলিক টয়লেট দেখা যায়, ১৯৭০ এর দশকে তার সূচনা করেছিলেন পাঠক। পাঠকের প্রতিষ্ঠিত সমাজসেবামূলক সংগঠন ‘সুলভ ইন্টারন্যাশনাল’ মানবাধিকার ও পরিবেশের স্বচ্ছ্বতার মতো নানা বিষয় নিয়ে কাজ করে। সুলভ ইন্টারন্যাশনালের দাবি, ভারতের শহরাঞ্চলেই তাদের তৈরি ৯ হাজার পাবলিক টয়লেট আছে এবং প্রতিদিন দুই কোটি মানুষ এই টয়লেট ব্যবহার করে। গ্রামীণ এলাকাতে তারা গত ৫০ বছরে দেড় লাখেরও বেশি টয়লেট প্রতিষ্ঠা করেছে।
 
তবে সুলভের তৈরি সব পাবলিক টয়লেট কতটা পরিচ্ছন্ন ও সেগুলো কতোটা স্বাস্থ্যসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করা হয়- তা নিয়ে প্রশ্ন আছে। তেমনিই পাঠক কথিত ‘পাবলিক টয়লেট বিপ্লব’ শুরু করার প্রায় ৫০ বছর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার স্বপ্নের ‘স্বচ্ছ ভারত অভিযান’ শুরু করার নয় বছর পরও ভারতে প্রকাশ্যে টয়লেট করা বন্ধ হয়নি।

যদিও ২০১৯ সালে ভারত সরকার ঘোষণা করেছিল যে, দেশে এখন কেউ আর প্রকাশ্যে প্রস্রাব-পায়খানা করে না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ গত জুলাই মাসেই এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের গ্রামীণ এলাকার ১৭ শতাংশ মানুষ এখনও প্রকাশ্যে যেখানে-সেখানে প্রস্রাব-পায়খানা করে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৩,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit