শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম

রাশিয়ার গুপ্তচর সন্দেহে যুক্তরাজ্যে আটক তিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি বড় ধরনের জাতীয় নিরাপত্তা তদন্ত চালানোর পর তাদেরকে গ্রেপ্তার করে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম গোয়েন্দারা।

এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি নিউজ।

আটককৃতরা সবাই বুলগেরিয়ার নাগরিক এবং তাদেরকে চলতি বছরের ফেব্রুয়ারিতে আটকের পর থেকেই হেফাজতে রাখা হয়েছিল।

প্রতিবেদনে তাদের বিরুদ্ধে অযৌক্তিক অভিপ্রায়ে ব্যবহারের জন্য পরিচয়পত্র রাখার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া সেসব পরিচয়পত্রগুলো জাল হওয়া স্বত্বেও জেনেবুঝে তারা এসব দলিল তাদের কাছে রেখে দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়।

নথিগুলির মধ্যে রয়েছে যুক্তরাজ্য, বুলগেরিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, গ্রিস এবং চেক প্রজাতন্ত্রের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অন্যান্য নথি।

তাদের বিরুদ্ধে রাশিয়ান নিরাপত্তা পরিষেবার জন্য কাজ করার ও অভিযোগ রয়েছে।

যুক্তরাজ্যের সরকারী গোপনীয়তা আইনের অধীনে এক অপরাধের সন্দেহে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে এই তিনজন ছিলেন। তাদের মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম গোয়েন্দাদের দ্বারা আটক করা হয়েছিল। এই ইউনিট সাধারণত ব্রিটেনে বিদেশি গুপ্তচরদের খুঁজে বের করার কাজ করে থাকে।

আটককৃতদের বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হবে এবং পরে কোনো এক তারিখে ওল্ড বেইলির আদালতে হাজির করা হবে।

ব্রিটেনের সম্প্রতি বিশেষভাবে রাশিয়ার পক্ষ থেকে সন্দেহজনক হুমকি এবং গুপ্তচরবৃত্তির তদন্তে অনেক বেশি সময় ব্যয় করতে পুলিশ ও গোয়েন্দাদের। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেনে রুশ গুপ্তচর তৎপরতার সাথে জড়িত বেশ কিছু ঘটনার পর এ নিয়ে তাদের উদ্বেগ বেড়েছে।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit