সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

আশুলিয়ায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৯৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট ঢালিমার্কেট এলাকায় ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

এসময় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আয়নাল মাদবর এর সভাপতিত্বে বক্তারা বলেন, রক্তাক্ত ১৫ই আগষ্টে আমরা সপরিবারে হারিয়েছি বাংলাদেশের মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

একটি বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে যে মানুষটি নিজের জীবনকে সপরিবারে উৎসর্গ করেছেন, ত্যাগের এই মহিমান্বিত দিনে আমাদের বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্ট নিহত সকল শহীদদের জন্যে আমাদের  দোয়া করা উচিৎ। ১৫ই আগস্ট নিহত সকলের বিদেহী আত্নার শান্তি কামনা করে মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি বজায় রাখতে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান বক্তারা।

ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম মিরন এবং কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমানের সার্বিক সহযোগিতায় এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit