শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

এবার ওটিটিতে ‘হাসিনা : এ ডটারস টেল’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘হাসিনা: এ ডটারস টেল’ এবার মুক্তি পাচ্ছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের মুখ থেকে তার বিদেশ জীবন, দেশে ফিরে আসার কথা শোনা যায় এই প্রামাণ্যচিত্রে। স্বদেশ প্রত্যাবর্তনের কথাও এখানে বর্ণনা করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়, বরং এই ডকুড্রামার মূল উপজীব্য বিষয় ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। প্রামাণ্যচিত্রে বঙ্গবন্ধুর কন্যার ব্যক্তিগত জীবনের নানা গল্পের সঙ্গে তুলে ধরা হয়েছে ১৯৭৫ সালের সেই ভয়াবহ সময়ের কথা, যে সময় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের বেশির ভাগ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়, ১৯৭৫ সালের পর কীভাবে তিনি বেঁচে ছিলেন তার ইতিহাস অনেকের কাছেই অজানা।

সেই অজানা ইতিহাস সবার মাঝে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই প্রামাণ্যচিত্রে। আর এ কারণেই ১৯৭৫ সালের ১৫ আগস্টের সঙ্গে এই প্রামাণ্যচিত্রটির সম্পৃক্ততার বিষয়টি মাথায় রেখে চরকিতে এর মুক্তির দিন ঠিক করা হয়েছে ১৫ আগস্টে।

‘হাসিনা: এ ডটারস টেল’ প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং অ্যাপল বক্স ফিল্মস যৌথভাবে। 
 

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit