শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, পাইলটসহ নিহত ৩ ফ্লাইওভারে ঘুড়ি ধরতে গিয়ে প্রাণ গেল শিশুর দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান

দেউলগ্রাম মহাপ্রভুর আখড়ায় লীলা সংকীর্ত্তন শুরু ২৩ আগস্ট বুধবার

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৪৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বৈষ্ণব সমাজের কুল তিলক, শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া দেউলগ্রামের প্রতিষ্ঠাতা আচার্য্য প্রভুপাদ শ্রীশ্রী শ্যামানন্দ দাস মোহান্ত মহারাজের আবির্ভাব তিথি ও বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম (দাসপাড়া) চারখাইস্থ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৩ আগস্ট বুধবার সকাল সাড়ে ৮টায় সমবেত গীতাপারায়ণ, দুপুর সাড়ে ১২টায় ভোগ আরাধনা, বিকেল ৪টায় আয়ুষ্মতী মায়েদের দ্বারা জল আনয়ন, সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী গুরুদেবের অভিষেক ও আরতি দর্শন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়-রাধাকু- বৃন্দাবন ভারতের শ্রীশ্রী বৃন্দাবন দাস বাবাজী মহারাজ, রাত ৮টায় অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসবের শুভ অধিবাস; পরিবেশনায়-গৌর গোপাল দাস বাবাজী।

২৪ আগস্ট বৃহস্পতিবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসব শুরু হবে। সকাল ৮টায় শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া দেউলগ্রামের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীশ্রী শ্যামানন্দ দাস মোহান্ত মহারাজের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা; পরিচালনায়-রাধাকু- বৃন্দাবন ভারতের শ্রীশ্রী বৃন্দাবন দাস বাবাজী মহারাজ, দুপুর ১টায় গুরুদেবের শ্রীচরণে পুষ্পাঞ্জলি অর্পণ, দুপুর দেড়টায় ভোগারতি দর্শন, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ।

নামসুধা পরিবেশনায়- শ্রীশ্রী গৌর গোপাল দাস বাবাজী, শ্রীশ্রী দ্বিজহরি দাস বাবাজী, শ্রীযুক্ত রূপম ধর, শ্রীযুক্ত বিধান ধর ও শ্রীযুক্ত বিধু চন্দ। ২৫ আগস্ট শুক্রবার সকাল ৯টায় দধিভা- ভঞ্জন ও কীর্ত্তন সমাপন। মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার ভক্তপদরজ কৃপাপ্রার্থী শ্যামলী রাণী ভান্ডারী ও স্বরূপ দাস মোহান্ত বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৩,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit