রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

এক ঘণ্টায় ধরা পড়বে নতুন ডন, বলছেন নেটিজেনরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : আশির দশকে সেলিম খান ও জাভেদ আখতারের লেখা সিনেমা ‘ডন’-এর নতুন সিক্যুয়াল আসছে দুই বছর পর। অমিতাভ বচ্চন, শাহরুখ খানের হাত ঘুরে এবার ডন রূপে দেখা দেবেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। সিনেমাটি নিয়ে নির্মাতা ফারহান আখতারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরই এ নিয়ে শুরু হয় আলোচনা-বিতর্ক।

ডন চরিত্রে রণবীরের নাম ঘোষণার পর পর সোশ্যালে পক্ষে-বিপক্ষে কম আলোচনা হয়নি। একদিকে শাহরুখ ভক্তদের বিরক্তি, অন্যদিকে অমিতাভ ভক্তদের আশঙ্কা। রণবীর কি পারবেন উত্তরসূরীদের ছাড়িয়ে যেতে? এই প্রশ্নের উত্তর মিলবে সিনেমাটি মুক্তির পর। তবে প্রতিক্রিয়া জানাতে নেটিজেনরা কি আর ততদিন বসে থাকবেন?

কয়েকদিন আগে ফেসবুকে ‘মেকিং বলিউড বেটার উইথ লেটারবক্সড’ নামের পেজ থেকে একটি মিম শেয়ার করা হয়। তাতে লেখা, ‘এই ডন এক ঘণ্টায় ধরা পড়ে যাবে’।

ডনের বিখ্যাত সংলাপের একটি- ‘১১টি দেশের পুলিশ আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু ডনকে ধরা কঠিনই নয়, অসম্ভবও বটে’। ডনের এক ঘণ্টায় ধরা পড়ে যাওয়া যেন সেই সংলাপটিই সামনে এনে দিলো।

ওই পোস্টে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। এছাড়াও ছয় শতাধিক মন্তব্য করেছেন নেটিজেনরা। প্রায় দুই হাজার শেয়ার হয়েছে পোস্টটি।

বিশাল নায়েক নামের এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘ফারহান তার টাকা বাঁচাতে পারতেন। রক অন-৩ ভালো পছন্দ হতে পারত।’ দিশা পল নামের আরেকজন লিখেছেন, ‘এক্সট্রোভার্ট ডন’।

তমাল নামের এক ব্যক্তি লিখেছেন, ‘বর্তমানে বলিউড সিনেমা বলার মতো কিছু করছে না। এর একটা কারণ হলো, অভিনেতাদের ভুল চরিত্রে কাস্ট করা। পরিচালকদের কাস্টিংয়ের আগে ১০০ বার চিন্তা করা উচিত।’

তবে রণবীর সিংয়ের পাশে দাঁড়াচ্ছেন অনেকে। তাদের বিশ্বাস, রণবীর ভালো অভিনেতা। পদ্মাবতের মতো একটি সিনেমা করেছেন। তার ওপর ভরসা রাখা যায়। তবে এটুকু নিশ্চিত, ডন-৩ মুক্তি পাওয়ার আগ পর্যন্ত সোশ্যালে রণবীরকে নিয়ে ট্রলিং থামবে না। একমাত্র অভিনয় গুণেই তিনি এই নিন্দার ঝড় থামাতে পারেন।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৩,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit