রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ছেলের ঋণে মায়ের বাড়ি দখলের অভিযোগ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শরীয়তপুরে যুবদল নেতা সহ ৪ জনকে কারাদন্ড প্রদান বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে॥ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামী গ্রেফতার

‘এই সিনেমার পর যদি মরেও যাই কোনো আফসোস থাকবে না’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক : মুক্তির অনুমতি মিলেছে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর। শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল হয়ে গেল এই সেন্সরপত্র হস্তান্তর অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। এছাড়াও ছিলেন সিনেমাটির তত্ত্ববধায়ক আসাদুজ্জামান নূর ও সিনেমাটির সকল কলাকুশলী।

‘মুজিব: একটি জাতির রূপকার’ এক নিঃশ্বাসে দেখে ফেলার মতো ছবি জানিয়ে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহমুদ বলেন, এই ছবিটি দেখার সময় বিন্দুমাত্র ক্লান্তি আসবে না। সিনেমাটি শেষ হয়েছে ১৫ আগষ্টের দৃশ্য দিয়ে। আমরা কেউ ১৫ আগষ্টের ঘটনা চোখে দেখিনি, স্ক্রিনে এই ঘটনা দেখা যে কত কষ্ট লেগেছে সেটা বলে বুঝানো যাবে না।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ। নিজের অনুভূতি জানাতে গিয়ে এই নায়ক বলেন, ‘আমি এমন একটা মানুষের চরিত্রে অভিনয় করতে পেরেছি যিনি আমার চেয়ে অল্প কিছু বছরের বেশি বয়সে লড়াই সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। এই সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা না করতে পারি তাতেও কোনো আফসোস থাকবে না।’

আরও উপস্থিত ছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, দীঘি, জায়েদ খানসহ সিনেমাটি সংশ্লিষ্ট অনেকেই।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ছবিটির পরিচালক ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। বাংলাদেশে সিনেমাটি ছাড়পত্র পেলেও ছবিটির ভারতে সেন্সর ছাড়পত্রের বিষয়টি প্রক্রিয়াধীন। সেখানে ছাড়পত্র পেলেই জানানো হবে মূক্তির চূড়ান্ত তারিখ। অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে বাংলায় রূপায়িত করা হয়।

মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, গোরেগাঁও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায়, বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্য ধারণ করা হয়। ঐতিহাসিক এই সিনেমায় প্রায় দেড়শ চরিত্রের মধ্যে শতাধিক বাংলাদেশি শিল্পী অভিনয় করেছেন।

বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্য অভিনয়শিল্পীর মধ্যে আছেন রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, খায়রুল আলম সবুজ, গাজী রাকায়েত, সায়েম সামাদ, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, প্রার্থনা দীঘিসহ অনেকেই।। এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র। সিনেমায় ব্যবহৃত একটিমাত্র গান, সেটি লিখেছেন জাহিদ আকবর।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৩,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit