রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পশ্চিমাঞ্চলের কালিনিনগ্রাদে একটি এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুদ্ধবিমানে থাকা দুজন পাইলটই নিহত হয়েছে।

শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা দ্যা ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাশিয়ার কালিনিনগ্রাদে অঞ্চলে প্রশিক্ষণের সময় বিধ্বস্তের শিকার হয় এসইউ-৩০ নামক একটি যুদ্ধবিমান। এক বিবৃতিতে পশ্চিমা সামরিক কর্তৃপক্ষ জানায়, সম্ভবত প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার সময় বিমানটিতে গোলাবারুদ ছিল না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সোভিয়েত ইউনিয়নে আশির দশকে নির্মীত এসইউ-৩০ মডেলের যুদ্ধবিমান ১৯৯২ সাল থেকে ব্যবহার হয়ে আসছে। ইউক্রেনে অভিযানেও এই যুদ্ধবিমানের ব্যাপক ব্যবহার করেছে রাশিয়া।

রাশিয়ান বিমান বাহিনী ছাড়াও চীন, ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও আলজেরিয়া বিমানটি ব্যবহার করে।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit