শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

রোনালদোর জোড়া গোলে শিরোপা জিতল আল নাসের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : সৌদি আবরে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেল ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টারের জোড়া গোলে আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়শিপের শিরোপা জিতেছে আল নাসের।

কিং ফাহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি কোনো দল। 

বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে লিড নেয় আল হিলাল। ম্যাচের ফেরার মরিয়া চেষ্টা চালিয়ে ৭৪ মিনিটে সফলতা পায় আল নাসের। সৌদি ডিফেন্ডার সুলতান আল ঘানামের বাড়ানো বলে দলকে সমতায় ফেরান রোনালদো। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখান থেকে নাসেরকে এগিয়ে নেন সিআর সেভেন। সতীর্থের দূরপাল্লার শট পোস্টে গেলে ফিরে এলে হেডে বল জালে পাঠান সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

 

 

এই লিড ধরে রেখেই শিরোপা নিশ্চিত করে আল নাসের।

গত মৌসুমে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর দেশটির এক নম্বর লিগ সৌদি প্রো-লিগ খেলেছিলেন রোনালদো। তবে চেষ্টা করেও ক্লাবকে শিরোপা জেতাতে পারেননি। রানার্সআপ হয়েছিল আল নাসের। কিন্তু এবার আর সে ভুল করেননি পর্তুগিজ তারকা। 

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৩,/সকাল ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit