বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আইফেল টাওয়ারে বোমা আতঙ্ক

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টাওয়ার এলাকা এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার (১২ আগস্ট) এএফপির এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।  টাওয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, শনিবার (১২ আগস্ট) বোমা হামলার হুমকির পর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

স্থানীয় সময় দেড়টার কিছুক্ষণ পরই টাওয়ার চত্ত্বর থেকে পর্যটক ও দর্শনার্থীদের সরিয়ে নেয়া হয়েছে। তবে কে বা কারা বোমা হামলার হুমকি দিয়েছে সে ব্যাপারে কিছুই বলা হয়নি।
 
খবরে আরও বলা হয়েছে, টাওয়ারের দেখভালকারী সংস্থা এসইটিই জানিয়েছে, পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। এরই মধ্যে একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। সংস্থার একজন মুখপাত্র বলেছেন, এ ধরনের পরিস্থিতি খুবই বিরল। তবে এমন অবস্থায় সচরাচর যেটা করা হয়, সেটাই করা হচ্ছে।’
 
প্যারিসের সীন নদীর তীরে অবস্থিত আইফেল টাওয়ার। ১৮৮৭ সালের জানুয়ারিতে এর নির্মাণ শুরু হয়। শেষ হয় ১৮৮৯ সালের মার্চ মাসে। এটি পৃথিবীর অন্যতম স্থাপত্য নিদর্শন। প্রতিবছর দেশ-বিদেশের লাখ লাখ দর্শনার্থী টাওয়ারটি দেখতে আসে। 

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit