শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৪৬

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৭৪ Time View

ডেস্ক নিউজ : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নয়জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুই হাজার ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৮৫৩ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ১৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট দুই হাজার ১৫২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৮৮৬ জন এবং সারাদেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ২৬৬ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয় জনেরজনের মৃত্যু হয়েছে। মৃত ছয়জন ঢাকা সিটিতে এবং তিনজন সারাদেশে (ঢাকা সিটি ব্যতিত) মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ২৮৯ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৮৪ জন মারা যান।

চলতি বছরের ১১ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮০ হাজার ৭৪ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৪০ হাজার ৭৬৪ জন ও সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৩৯ হাজার ৩১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ৭০ হাজার ২৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৩৬ হাজার ৫৪ জন এবং সারাদেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৩৩ হাজার ৯৭২ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারাদেশে মোট নয় হাজার ৬৭৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকা সিটিতে চার হাজার ৪২১ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) পাঁচ হাজার ২৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit