বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

ফখরুল থাকছেন বাড্ডায়, কমলাপুরে আব্বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিলটি উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত আরেকটি গণমিছিল বের হবে কমলাপুর স্টেডিয়াম এলাকা থেকে। সেটি মালিবাগ রেলগেট পর্যন্ত গিয়ে শেষ হবে। ওই মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুটি মিছিলেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয়, মহানগরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেবেন। এ ছাড়া ছয়টি দলের জোট গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করবে। এই কর্মসূচিতে আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকিসহ সব শরিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। একই সময়ে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সেখানে সমাবেশ করবে।

বিকেল ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে ১২ দলীয় জোট এবং পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে থেকে জাতীয়তাবাদী সমমনা জোট গণমিছিল শুরু করবে। বিকেল ৩টায় কারওরানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিস সামনে থেকে এলডিপি, জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া-ফারুক হাসান নেতৃত্বে) এবং পুরানা পল্টনে গণ অধিকার পরিষদ অফিসের সামনে থেকে গণ অধিকার পরিষদ এবং মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর সামনে থেকে গণফোরম ও পিপলস পার্টি গণমিছিল করবে।আর সন্ধ্যা সাতটায় মালিবাগ মোড়ে মিছিল করবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৩,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit