শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম

প্রেসিডেন্ট প্রার্থী খুন: ইকুয়েডরে ৬০ দিনের জরুরি অবস্থা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে প্রচার কাজ চালানোর সময় গুলি করে হত্যার ঘটনায় ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, বিদায়ী প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, নাগরিকদের নিরাপত্তা, দেশের শান্তি এবং ২০ আগস্টের অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের নিশ্চয়তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী দেশজুড়ে প্রস্তুত রয়েছে। তিনি এর আগে ফার্নান্দো ভিলাভিসেনসিওর মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছিলেন।

আগামী ২০ আগস্ট ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন ফার্নান্দো ভিলাভিসেনসিও। গতকাল বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় কুইটো শহরে প্রচার কাজ করছিলেন তিনি। সেখানেই গুলিতে নিহত হন।

ফার্নান্দো ভিলাভিসেনসিও ইকুয়েডরের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাকে তিনবার গুলি করা হয়। অবশ্য গত সপ্তাহে ফার্নান্দো ভিলাভিসেনসিও এবং তার দলকে মাদক পাচারের সঙ্গে যুক্ত একটি গ্যাংয়ের নেতা হুমকি দিচ্ছিল বলে অভিযোগ উঠেছিল।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit