শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

ঘুরতে যেতে রাজি না হওয়ায় যুবককে ছুরিকাঘাত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বন্ধুরা ঘুরতে যেতে বলেছিল। কিন্তু তাদের আমন্ত্রণে রাজি হয়নি যুবক। এর জের ধরে ছুরিকাঘাতের স্বীকার হলেন তিনি। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।

পুলিশ জানিয়েছে, আক্রান্ত যুবকের নাম আদিত্য। তার অভিযোগ, গত ৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পোষা কুকুরকে নিয়ে রাস্তায় হাঁটছিলেন আদিত্য। সেই সময় মুনেশ্বর মন্দিরের কাছে তিন বন্ধুর সঙ্গে দেখা হয় তার।

তারা আদিত্যকে তাদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে। কিন্তু আদিত্য বন্ধুদের বলেন, বাড়ি ফিরে পড়তে বসতে হবে তাকে। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলেন আদিত্যর বন্ধুরা।

এরপর তারা আদিত্যকে মারধর করতে শুরু করেন। ওই বন্ধুদের সঙ্গে যোগ দেয় আরও তিন যুবক। আদিত্যর দাবি, বন্ধুদের হাত থেকে কোনও রকম পালিয়ে বাড়িতে ফেরেন তিনি। কিন্তু অভিযুক্তরা ছুরি নিয়ে তার বাড়িতেও ঢুকে যায়। এ সময় আদিত্যর বাবা-মা হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরও মারধর করা হয়।

পরে আদিত্যর চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে আসে। তারাই পুলিশে খবর দেয়। পুলিশ আসতেই পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও একজন পলাতক রয়েছেন।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit