রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

নরসিংদীতে অস্ত্রসহ ১ জন গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৪১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় একটি ওয়ান শুটার গান এবং কার্তুজসহ মো: শাহপরান (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন। এর আগে বুধবার দিবাগত রাতে রায়পুরা থানার চরাঞ্চলের বাঁশগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া মো: শাহপরান বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। শাহ পরানের বিরুদ্ধে এর আগেও অস্ত্র ও বিস্ফোরক মামলা সহ অন্যান্য মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশের চলমান অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে বাঁশগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে রায়পুরা থানা পুলিশের একটি দল। এসময় গোপন তথ্যের ভিত্তিতে বাঁশগাড়ী ইউনিয়নের বটতলী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মো: শাহপরান নামক এক ব্যক্তিকে একটি দেশীয় ওয়ান শুটার গান এবং ২টি ১২ বোর  কার্তুজসহ গ্রেপ্তার করে।

অভিযানের সময় শাহপরানের সাথে থাকা ফয়সাল আহমেদ সুমন (৩৮) নামে অন্যজন পালিয়ে যায়। পলাতক ফয়সাল আহমেদ সুমনের বিরুদ্ধেও অস্ত্র ও বিস্ফোরক মামলা সহ মারামারির মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে রায়পুরা থানায় মামলা দায়ের করার পর আজ বৃহস্পতিবার বিকালে আসামী শাহপরানকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন।

 

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit