বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

মির্জা ফখরুলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে জয়ের টুইট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। একটি ভিডিও ফুটেজ টুইট করে জয় এই অভিযোগ করেন।

ওই ফুটেজে ২৯শে জুলাই রাজধানীর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপি নেতা-কর্মীদেরকে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে দেখা গেছে। এর আগে মির্জা ফখরুল এই সহিংসতার পেছনে বিএনপির যোগসূত্র অস্বীকার করেছিলেন।

একটি মিডিয়া আউটলেটের তদন্তের বরাত দিয়ে ভিডিও ফুটেজটিতে ২৯শে জুলাই হামলাকারীদের ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়া এলাকায় যানবাহনে হামলা ও অগ্নিসংযোগ করতে দেখা যায়। 

ফুটেজটিতে যুবদলের ঢাকা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও একই ইউনিটের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামানসহ বিএনপির সহযোগী সংগঠনের অন্তত দুজন নেতার উপস্থিতিতে দেখা যায়। ধামরাই ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাসকে হামলায় নেতৃত্ব দিতে দেখা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের ভিত্তিতে একটি মিডিয়া আউটলেট ভিডিও ফুটেজটি প্রকাশ করে। এতে বাসের চালক আনোয়ার হোসেন হামলাকারীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে দেখা গেছে। 

এই ভিডিওটির ভিত্তিতে সজীব ওয়াজেদ মঙ্গলবার টুইটে লিখেছেন, মির্জা ফখরুলের মিথ্যাচার মিডিয়া দিয়ে উন্মোচিত হয়ে গেছে। ভিডিও ফুটেজে অগ্নিসংযোগকারীদের বিএনপির বেশ কয়েকজন নেতার সঙ্গে দেখা গেছে। এদের ভাঙচুর করতে দেখা গেছে।

তথ্যসূত্র: বাসস।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit