বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

নওগাঁয় লাইট বিহীন ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১১৭ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় লাইট বিহীন ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাত টার দিকে শহরের মল্লিকা ইন হোটেল এলাকায় সাহাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।  স্থানীয়দের সংবাদ পেয়ে  ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে  মরদেহ উদ্ধার করে। নিহত কুদ্দুস বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বড় আখিড়ার মৃত সৈয়দ আলীর ছেলে। এবং সে সান্তাহার পৌরসভায় চাকরি করে বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী পান্না।
প্রত্যক্ষদর্শী সুমন ও সৈকতসহ আরও অনেকে বলেন, আমরা পাশে কাজ করছিলাম। বুধবার সন্ধ্যার দিকে আব্দুল কুদ্দুস নওগাঁ থেকে সান্তাহারের দিকে আসার সময় সান্তাহারের দিক থেকে লাইট বিহীন একটি বেপরোয়া গতীর ট্রাক্টর নওগাঁর দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। ট্রাক্টরের লাইট বুঝতে না পেরে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কুদ্দুস নিহত হয়। 
এ বিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা সম্ভব হয় নাই। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকলে ঘটনাস্থলে থেকেই মরহদেহ দিয়ে দেওয়া হবে।

কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit