মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

ডিবি অফিস এখন ভাতের হোটেল, মন্তব্য রিজভীর

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : ডিবি অফিস এখন ভাতের হোটেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজ অনেকেই বলছেন, মানুষ যখন অভিযোগ নিয়ে ডিবি অফিসে যায়, সেখানে নানা ষড়যন্ত্র করা হয়। আমরা তো জানি ডিবি অফিস বিরোধী দলের জন্য একটি আতঙ্কের ঘর। অনেক আয়নাঘর সেখানে রয়েছে। তিনি আরও বলেন, এখন গোয়েন্দা দপ্তর হয়েছে ভাতের হোটেল। বিভ্রান্তি তৈরি করে সেখানে বিরোধী দলের নেতাকর্মীদের অপদস্থ করার জন্য শুধু মিথ্যা মামলা, জুলুম-নির্যাতনই করা হচ্ছে না, অনেক চক্রান্ত-ষড়যন্ত্র সেখানে করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।

রিজভী বলেন, আমার-আপনার সন্তানের নিরাপত্তার জন্য সরকারের পতন ঘটাতে হবে। না হলে এই দেশে আর কেউ কথা বলতে পারবে না। চিরদিনের জন্য বাংলাদেশের জনগণ বন্দি হয়ে যাবে শেখ হাসিনার কাছে। তিনি বলেন, এবার শেখ হাসিনা যে নির্বাচন দেবেন, আমাদের চুপ থাকলে হবে না। জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নির্বাচন আমরা হতে দেবো না, দেবো না, দেবো না, যতক্ষণ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হয়, শেখ হাসিনা পদত্যাগ না করেন। নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আমরা করবে, এটিই আমাদের অঙ্গীকার।

বিএনপির এই মুখপাত্র বলেন, বাংলাদেশ থেকে ৮০০ কোটি টাকা নাই হয়ে গেল, পাচার হয়ে গেল। তখন যিনি গভর্নর ছিলেন ড. আতিউর রহমান, তার দায় নেই? সেখানে তার তো দায় আছে। শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছেন। কী করেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর হিসেবে মর্যাদা দিয়েছেন। অর্থাৎ চোরদের মর্যাদা দেন কে? শেখ হাসিনা।

রাশেদ খান মেননের সমালোচনা করে তিনি বলেন, কেউ গণতন্ত্রের পক্ষে কথা বললে আপনি রেজিম চেঞ্জের ষড়যন্ত্র দেখতে পান। আপনারা বিনা ভোটের এমপি, নিশি রাতের এমপি। কদিন আগে আপনি নিজেই বলেছিলেন ১৮ সালে কোনো নির্বাচন হয়নি, সুষ্ঠু নির্বাচন হয়নি। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সঞ্চালনা করেন মহিলা দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন খান।

 

 

কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit