রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

মাটিরাঙ্গাতে পাহাড় ধ্বসে, ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও. ডেজী চত্রুবর্তী। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৯৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : অবিরাম  বর্ষণের কারণে পাহাড় ধ্বসে খাগড়াছড়ি,র মা‌টিরাঙ্গা পৌরসভা ও বেলছড়ি ইউনিয়নের  ২টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট  ২০২৩ইং )  মা‌টিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নবীনগর নগর এলাকায় প্রবল বৃষ্টির কারণে পাহাড় ধ্বসে   সাদ্দাম হো‌সেন এর ঘ‌রের দেওয়াল ভে‌ঙ্গে খা‌টের উপর প‌ড়ে  বাড়িটি ক্ষতিগ্রস্থ হয় অপর দিকে একই দিনে  বেলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড এর সামাদ মেম্বারপাড়া এলাকায় প্রবল বৃষ্টির কারণে পাহাড় ধ্বসে  বাবুল মিয়ার ১টি সেমি পাকা বাড়ির ২ রুমের দেয়াল ভেঙ্গে এ দুর্ঘটনা ঘ‌টে। 

ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী ও মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ ত্রাণ সামগ্রী পৌঁছেদেন। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায়  প‌রিদর্শন ক‌রে‌ছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক  আহম্মেদ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রহমত উল্লাহ, মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, বেলছড়ি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.আল আমিন উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক  আহম্মেদ বলেন,  ঝুঁকিতে থাকা  পরিবারের জন্য ৮‌টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত ও দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা মূলক কার্যক্রমের পাশাপাশি দু‌র্যোগ মোকা‌বেলায় সব ধর‌নের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। মা‌টিরাঙ্গা উপ‌জেলা নির্বাহী অফিসার  ডে‌জী  চক্রবর্তী জানান,মাটিরাঙ্গা উপজেলায়  ৮‌টি আশ্রয়কেন্দ্র প্রস্তুতসহ দুর্যোগ মোকাবেলায় সব ধর‌নের ব‌্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে জানিয়ে তিনি আরো বলেন, মা‌টিরাঙ্গা পৌরসভা ও বেলছড়ি ইউনিয়নে  পাহাড় ধ্বসে ২টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষথেকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। 

 

 

কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit