বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

পূর্বধলায় ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৫০ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের ধাক্কায় আহত প্রায় ৬০ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত বুধবার সকাল স ড়ে ৯টার দিকে বাড়হা জালপাড়ায় ময়মনসিংহগামী ২৭১ আপ ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। ওইদিন ইউপি সদস্য আবুল হাসিম আহত অজ্ঞাত ওই নারীকে উদ্ধার করে প্র্বূধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেব্রে ভর্তি করেন।

পূর্র্ববধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় আহত ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার বেলা ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেললাইনের ওপর দুর্ঘটনা ঘটায় বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তবে নিহত বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করতে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।

ময়মনসিংহ রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন জানান, প্র্বূধলা থানার ওসি বিষয়টি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে নিহত বৃদ্ধার মাথায় জখমের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/রাত ১১:১৪ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit