বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় চরমপন্থী সন্ত্রাসীর ১৪ বছরের কারাদন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৬০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় অস্ত্র মামলায় সৈয়দ নূরে আলম ওরফে তারা বাবু (৪৪) নামে একজন চরমপন্থী সন্ত্রাসীকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত তারা বাবু কুষ্টিয়া শহরের ১৮/১ এস সি সাহা লেন থানাপাড়ার মৃত সৈয়দ আবুল কাশেমের ছেলে। রায় ঘোষণার পর কঠোর পাহারায় তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৩ অক্টোবর পলাতক শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী গণমুক্তি ফৌজের প্রধান আমিনুল ইসলাম ওরফে মুকুলের সেকেন্ড ইন কমান্ড একাধিক হত্যা মামলার আসামী সৈয়দ নুরে আলম ওরফে তারা বাবু ঢাকা মেট্রোপলিটনের আদাবর রিং রোড এলাকায় তার সহযোগি সন্ত্রাসীদের নিয়ে কুষ্টিয়ার টেন্ডারবাজি নিয়ন্ত্রণ, ইউপি নির্বাচনে নাশকতার পরিকল্পনা ও ঠিকাদারদের নিকট থেকে চাঁদা আদায় সংক্রান্ত গোপন বৈঠক ও পরিকল্পনা করে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে তারা বাবুকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কুষ্টিয়া শহরের নিজ বাড়ি থেকে আগ্নোয়াস্ত্র এসএমসি, একনলা বন্দুক, পিস্তল, রিভলভারসহ ২০ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা নিশিকান্ত সরকার তদন্ত শেষ করে ২০২১ সালের ১৪ নভেম্বর অভিযুক্ত তারা বাবু বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।

 

 

কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit