শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৬৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় বৈশাখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর-গোয়ালগ্রাম সড়কের গোয়ালগ্রাম কলেজের সামনে মোটরসাইকেল ও স্যালো ইঞ্জিন চালিত অবৈধ স্টিয়ারিংয়ের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ওই যুবক নিহত হন। তার বাড়ি পার্শ্ববর্তী গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে।

দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারানপুর গ্রামের নানা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বেতবাড়িয়া গ্রামে যাচ্ছিলেন বৈশাখ। দৌলতপুর-গোয়ালগ্রাম সড়কের গোয়ালগ্রাম কলেজের সামনে মোটরসাইকেল ও দ্রুতগামী স্যালো ইঞ্জিন চালিত অবৈধ স্টিয়ারিংয়ের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বৈশাখ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসাক বৈশাখকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ থানা হেফজতে নেওয়া হয়।

দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, গোয়ালগ্রাম কলেজের সামনে মোটরসাইকেল ও স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিংয়ের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বৈশাখ নামে এক যুবক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit