রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

নরসিংদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিলেন শারমিন 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৭৮ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর পলাশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী । আজ মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে প্রেমিক বাবুল মিয়ার বাড়িতে অবস্থান নেন প্রেমিকা শারমিন বেগম। পরে  বিয়ের আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নিয়ে নিজ বাড়িতে ফিরে যায় প্রেমিকা। চরসিন্দুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ফাতেমা বেগম দিপা এই তথ্য নিশ্চিত করেছেন। ভুক্তভোগী ওই নারী জানান, সুলতানপুর গ্রামের সাদুর মিয়ার ছেলে কাঠমিস্ত্রী বাবুল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এক পর্যায়ে বাবুল বিয়ের আশ্বাসে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। শারীরিক সম্পর্কের পর থেকে ভুক্তভোগী শারমিন তাকে বিয়ের কথা বললে বাবুল মিয়া বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

বাধ্য হয়ে মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে বাবুল মিয়ার বাড়িতে অবস্থান নেয় প্রেমিকা। এদিকে ঘটনার পর থেকে বাবুল মিয়া পলাতক রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান চরসিন্দুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ফাতেমা বেগম দিপা। এসময় প্রায় দুই ঘন্টা বুঝিয়ে ওই নারীকে বিয়ে দেওয়ার আশ্বাসে অবস্থান তুলে নেওয়া হয়। ইউপি সদস্য ফাতেমা বেগম দিপা জানান, খবর পেয়ে অভিযুক্ত বাবুলের বাড়ি গিয়ে ওই নারীকে বুঝিয়ে তার অবস্থান কর্মসূচি তুলে নেওয়া হয়। শুনেছি ওই নারীর পূর্বে একটি সংসার ছিল। সেখানে তার এগারো বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। অভিযুক্ত বাবুল তার সাথে গোপনে প্রেমের সম্পর্ক করে তার আগের সংসার থেকে ছাড়াছাড়ি করেন। ঘটনাটি ইউনিয়ন অফিসে বসে সমাধান করা হবে।

কিউএনবি/অনিমা/৮ অগাস্ট ২০২৩,/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit