বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

ব্যাংককে হাসপাতালে ভর্তি জহির উদ্দিন স্বপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : সাবেক ছাত্রনেতা ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার ব্যাংককের ওই হাসপাতালে ভর্তি হন তিনি। বর্তমানে হাসপাতালটিতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির সাবেক এই সংসদ সদস্য। 

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

জহির উদ্দিন স্বপন হৃদরোগে ভুগছেন। উন্নত চিকিৎসা নিয়ে তিনি ব্যাংকক যান। 

শায়রুল কবির খান বলেন, জহিরউদ্দিন স্বপনের মূল রক্ত ধমনীতে স্টেন্টিং করা হয়েছে। তিনি এখন অনেকটাই সুস্থ আছেন। দলীয় সহকর্মীসহ দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে স্বপনের শরীরের খোঁজ খবর নিয়েছেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু, মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি টেলিফোন করে তার শরীরের খোঁজখবর নিয়েছেন। 

কিউএনবি/অনিমা/৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit