বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

নওগাঁয় ভূমিহীন-গৃহহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর বিষয়ে সংবাদ সম্মেলন

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২১৬ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি  নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চতুর্থ পর্যায়ের (২য় ধাপ) ভূমিহীন-গৃহহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন বিষয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসক। সোমবার(৭আগস্ট) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক গোলাম মওলা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন-
আগামী ৯ প্রধানমন্ত্রী গণভবন থেকে দুই শতাংশ খাস জমিসহ চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে সারাদেশে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।  মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”- প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। 
তিনি বলেন- আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুর্ণবাসন কার্যক্রমের অংশ হিসাবে নওগাঁ জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্ণবাসনের কার্যক্রম গ্রহণ করা হয়। ইতোমধ্যে জেলায় প্রথম পর্যায়ে ১ হাজার ৫৬টি, দ্বিতীয় পর্যায়ে ৫০২টি, তৃতীয় পর্যায়ের ৭৩৭টি এবং চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে ১ হাজার ২৯০টিসহ মোট ৩ হাজার ৫৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্ণবাসন করা হয়েছে।
সারাদেশের ন্যায় জেলায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ২০২টি গৃহের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হওয়ায় ২০২টি (নওগাঁ সদর ১৩০টি, আত্রাই ৪৫টি ও বদলগাছী ২৭টি) গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী দুই শতাংশ নিষ্কন্টক খাসজমিসহ গৃহ প্রদান কার্যক্রমের  উদ্বোধন করবেন।
একইসাথে হালনাগাদ নিরূপিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা অনুযায়ী এ জেলার নওগাঁ সদর, আত্রাই, বদলগাছী, নিয়ামতপুর, মান্দা, পোরশা ও সাপাহার উপজেলায় সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসিত হওয়ায় সাতটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করবেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়,সদর উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম সহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit