শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পটুয়াখালীসহ উপকূলীয় জনজীবন বির্পযস্ত হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটসহ সকল রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে জেলার নিন্মাঞ্চলের শতাধিক চর। 

এ দিকে বৈরি আবহাওয়ায় কুয়াকাটা পর্যটক শূণ্য রয়েছে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। 

পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, এ বৃষ্টি আরও ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় মেঘের গর্জন বাড়তে পারে এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে আছে নিম্নআয়ের খেটে খাওয়া সকল শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। 

সদর উপজেলার আউলিয়াপুর এলাকার মাওলানা সিদ্দিকুর রহমান (৫০) জানান, টানা বর্ষণে তাদের এলাকা পানিতে তলিয়ে গেছে। কোমর পানিতে তলিয়ে গেছে আমনের বীজতলা। দ্রুত পানি নামানোর ব্যবস্থা করা না গেলে পুরোবীজতলা পচে যাবে। কৃষকরা চরম সংকটে পড়বে বলে দাবি করেন তিনি।
 
পটুয়াখালী পৌর শহরের ভ্যানচালক আফাজ মিয়া (৩৪) জানান, শুক্রবার থেকেই বৃষ্টি, তাই বাজারে মানুষের আনাগোনা কম। এ কারণে আয়ও কম। টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী এলাকার জাহাঙ্গীর মিয়া জানান, একটানা বৃষ্টিতে পুকুরসহ অনেকের মাছের ঘের তলিয়ে গেছে। 

আলীপুর মৎস্য আড়তদাড় সমিতির সভাপতি আনসার মোল্লা জানান, বৈরি আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় শত শত মাছধরা ট্রলার শিববাড়িয়া খালে আশ্রয় নিয়েছে।

কুয়াকাটা হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, বৈরি আবহাওয়ার কারণে কুয়াকাটা অনেকটা পর্যটক শূণ্য। ব্যবসায়ীরা অলস সময় পার করছেন বলে জানান তিনি।

পটুয়াখালী বিআইডব্লিউটিএ র উপপরিচালক মো : মামুন জানান, অভ্যন্তরীণ রুটসহ সকল রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া ভালো হলে স্বাভাবিক কার্যক্রম সচল করা হবে।

কিউএনবি/অনিমা/৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit