বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

রওশন এরশাদ দেশে ফিরছেন কাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামীকাল মঙ্গলবার দেশে ফিরছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি। 
থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে কাল দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ বিমানযোগে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

বিরোধীদলীয় নেতার ছেলে রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদ রওশন এরশাদের সঙ্গে দেশে আসবেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান।

গত ১০ জুলাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক যান রওশন এরশাদ। 

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। যাওয়ার আগে বিরোধীদলীয় নেতা দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

ওই সময় তার সফরসঙ্গী ছিলেন রাহ্গির আল মাহি এরশাদ এমপি এবং পুত্রবধূ মাহিমা এরশাদ।

কিউএনবি/অনিমা/৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit